নকিয়া হিয়ার মানচিত্র যুক্ত হল চালক বিহিন গাড়িতে

নকিয়া হিয়ার মানচিত্র যুক্ত হল চালক বিহিন গাড়িতে
TECHTUNES পরিবারের  সবাইকে স্বাগতম। আশাকরি সবাই ভালো আছেন। technology এর সুন্দর একটি খবর নিয়ে আমি হাজির হলাম। দয়া করে সবটুকু পড়ুন।


smart car


প্রযুক্তি দুনিয়ায় বিষয়টা গুঞ্জন ছিল কয়েক সপ্তাহ ধরে। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া নিজেদের ‘হিয়ার’ মানচিত্র সেবাটি বিক্রি করে দিচ্ছে ৩০০ কোটি ডলারে! বিক্রির অর্থের পরিমাণটা বেশ চমক সৃষ্টি করেছে ইতিমধ্যে। অডি এজি, বিএমডব্লিউ গ্রুপ এবং ডাইমলার এজি ব্র্যান্ডের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে মিলে একটি কনসোর্টিয়াম করে মানচিত্র সেবাটি কিনে নিয়েছে বলে জানা গেছে।
‘হিয়ার’ মানচিত্র স্বয়ংক্রিয় গাড়িচালকদের মতো নিখুঁত মানচিত্র সেবা দিতে সক্ষম এবং চালকদের নানা ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেবা দিতে পারবে বলে জানিয়েছেন নির্মাতারা। আর তাই একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান একত্রে নকিয়ার এ মানচিত্র সেবাটি কিনে নিয়েছে।
নকিয়ার প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব সুরি বলেন, নকিয়ার পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা এক ধাপ এগিয়ে গেলাম ‘হিয়ার’ বিক্রির মাধ্যমে। অ্যালকাটেল-লুসেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে মিলে যাওয়ার ক্ষেত্রে এ বিক্রির প্রক্রিয়াটি বেশ সহায়তা করবে। আগামী বছরের শুরুতে একসঙ্গে এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে মিলে যাবে নকিয়া। মানচিত্র সেবাটি বিক্রি হওয়ার ফলে নকিয়া বর্তমানে শুধু দুটি ব্যবসা নিয়ে কাজ করবে। এর একটি হচ্ছে নকিয়া নেটওয়ার্কস এবং অন্যটি নকিয়া টেকনোলজিস। এর মধ্যে নকিয়া নেটওয়ার্কস ব্রডব্যান্ড সেবা নিয়ে এবং নকিয়া টেকনোলজিস অ্যাডভান্সড প্রযুক্তি উন্নয়ন এবং লাইসেন্সিং কার্যক্রম নিয়ে কাজ করবে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ মানচিত্র সেবা কেনার মাধ্যমে স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়ি সেবা দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিখুঁত মানচিত্র এবং গ্লোবাল পজিশনিং প্রযুক্তি (জিপিএস) ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়ির জন্য এ মানচিত্র সেবাটি আরও উন্নত করা হবে বলেও জানিয়েছেন নতুন ক্রেতারা।

রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্কের ভয়াবহতার বিষয়ে সচেতন হোন

রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্কের ভয়াবহতার বিষয়ে সচেতন হোন
সবাইকে সালাম জানাই। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদেরকে একটু সতর্ক করব। তাই কিছু বিষয়ে সচেতন হওয়া জরুরী। কথাই আছে না সাবধানের মার নাই। কারন আমরা সব সময়ই ইন্টারনেটে ব্যস্ত থাকি। তাই রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্ক এর ভয়াবহতার বিষয়ে আমাদেরকেই বেশি সচেতন হতে হবে। চলুন আসল কথায় যাওয়া যাক।
রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্কএর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনেক ক্ষতি করে থাকে। রেডিও, টিভি, এ্যনাবল ল্যাপটপ, ডেক্সটপ, রাউটার, ওয়াইফাই এসব থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্কের যে ম্যাগনেটিক তরঙ্গের বিচ্ছুরন ঘটে তা শরীরেও ক্ষতিকর প্রভাব ফেলে। ওয়াইফাই দীর্ঘ সময় ব্যবহার করা স্বাস্থে্্যর জন্য খুবই ক্ষতিকর। রাউটার অথবা মডেম থেকে আমরা ইন্টারনেট বা অন্য যেসব নেটওয়ার্ক গ্রহন করি তাথেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। যা আমাদের শরীরের গভীর ক্ষতি করে।
In house effect
ছবি: বাসায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রভাব
কি কারনে এটা এত ভয়ংকর:
Why is it dengerous?
ছবি: যে জন্য ভয়ংকর
ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়া: ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বিকিরনের ফলে অনেকরকম পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন- মাথা ধরা, স্বল্প নিদ্রা, চোখের দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া, হৃদরোগ সহ নানান রোগ হতে পারে। তাই আমাদেরকে রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারে সচেতন হতে হবে।
সতর্কতা: ১. রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্ক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা।
২. কাজ হয়েগেলে দূরে চলে যাওয়া।
৩. শিশু ও মহিলাদের এসব থেকে দূরে রাখা।
pollution

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-১১] :: এইচটিএমএল ইমেজ

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-১১] :: এইচটিএমএল ইমেজ
আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন ? আশা করি ভাল! আমিও আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি।
আজ এইচটিএমএল এর ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক,
ওয়েবপেইজকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে ইমেইজ ব্যবহারের বিকল্প নেই। ইমেজ ব্যবহার করার জন্য (<img>) ট্যাগ ব্যবহার করা হয়। এটা মূলত একটি সিঙ্গেল ট্যাগ। যেমনঃ <img scr= “এখানে ইমেজের এক্সটেনসহ ইমেজের নাম”/>
নিচের কোডগুলো একটি নোটপ্যাড এ লিখুন;

&nbsp;
 
<html>
 <head>
 <title> This is Example of Images </title>
 </head>
 <body>
 <img src="image.png"/>
 </body>
</html>
 
&nbsp;
 
 
এবার কোডগুলো একটি নোটপ্যাড++ এ সেভ করে তা ব্রাউজের ওপেন করুন;
নিচের মত আসবেঃ

একটা কথা অবশ্যই মনে রাখতে হবে তা হলঃ ইমেজটি লোকেশন সঠিক দিতে হবে। যেমন আমি ইমেজটি ডেস্কটপে রেখেছি।
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
 

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-১০] :: এইচটিএমএল লিংক

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-১০] :: এইচটিএমএল লিংক
আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন! আমিও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । গত পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং নিয়ে আর আজ আলোচনা করব এইচটিএমএল লিংক নিয়ে ।
লিংক এইচটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ বিষয় । একটি ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন ইনডেক্সে থাকে ।  ইনডেক্স এর প্রতিটি আইটেম এর উপর ক্লিক করলে আরেকটি পেজ চলে আসে । আর নির্দিষ্ট কিছু টেক্সট বা ইমেজের সাথে এইচটিএমএল ফাইলের লিংক  তৈরি করে এই পেজ তৈরি করা হয় । লিঙ্ক দেওয়ার জন্য Anchor ট্যাগ ব্যবহার করা হয় এবং সাথে  “href” অর্থাৎ Hypertext Reference লিখতে হবে । যেমনঃ <a href= “এখানে সাইট এর লিঙ্ক” >এখানে আপনার পছন্দমত নাম দিন যেটাতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত সাইট এ প্রবেশ করবে </a> তাহলে চলুন ব্যবহার করে দেখিঃ
নিচের কোড টুকু নোটপ্যাড++ এ পেস্ট করুন,

<html>
 <head>
 <title> This is Site Title </title>
 </head>
 <body>
 <a href="http://www.amaderblog.net"> Amader Blog </a> was created 04 July 2014. This is Islamic bangla community site
 </body>
</html>
 
 
এখন পূর্বের ন্যায় কোডগুলো index.html নামে সেভ করুন । এখন, ফাইলটি ওপেন করুন দেখবেন একটি ওয়েব ব্রাউজারে নিচের মত প্রদর্শিত হবে;

টিউনটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
 

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৯] :: এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৯] :: এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং
আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আমি মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি। গত পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল এর হেডিং ট্যাগ নিয়ে আর আজ আলোচনা করব টেক্সট ফরম্যাটিং নিয়ে।
প্রথমেই বুঝে নিন টেক্সট ফরম্যাটিং কি? টেক্সট ফরম্যাটিং হলঃ আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোন টেক্সট বা লেখাকে মোটা তথা বোল্ড, ইতালিক ও আন্ডারলাইন করে সাজান তাই টেক্সট ফরম্যাটিং। তেমনি ওয়েবসাইটেও লেখা গুলোকে এমন ভাবে সাজানো যায়।
আর ওয়েবে এই ফরম্যাটিং গুলো ট্যাগ এর মাধ্যমে সজাতে হয়। ৩য় পর্বে এইচটিএমএল ট্যাগ গুলো দেয়া আছে। সেখানের, <b> <b/>, <i> <i/> ও <u> <u/> ট্যাগ গুলো হল টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তাহলে চলুন এগুলো ব্যবহার করে দেখি।
নিচের কোড টুকু নোটপ্যাড++ এ পেস্ট করুনঃ


<html>
 <head>
 <title> This is Site Title </title>
 </head>
 <body>
 <b> This is Bold <b/> <br/>
 <i> This is Italic <i/> <br/>
 <u> This is underline <u/> <br/>
 </body>
</html>
 
 
এখন পূর্বের ন্যায় ফাইলটিকে index.html নামে সেভ করুন। তাহলে নিচের মত একটি এন্টারফেস দেখতে পাবেনঃ

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৮] :: এইচটিএমএল হেডিং ট্যাগ

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৮] :: এইচটিএমএল হেডিং ট্যাগ
আসসালামুয়ালাইকুম, প্রিয় টিউনার ও পাঠকবৃন্দ গণ সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । গত পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল এর লাইন ব্রেক-আপ নিয়ে আর আজ আলোচনা করব এইচটিএমএল এর হেডিং ট্যাগ নিয়ে ।
হেডিং ট্যাগ বলতে সাধারণত শিরোনামকে বুঝানো হয় । যেমন এই টিউন এর হেডিং হল “বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৮] :: এইচটিএমএল হেডিং ট্যাগ”
আর হেডিং ট্যাগ হল ৬টি যথাঃ <h1>, <h2>, <h3>, <h4>, <h5>, ও <h6>, এই গুলোর মধ্যে সবচেয়ে বড় হল <h1> আর সবচেয়ে ছোট হল <h6> অর্থাৎ ক্রমান্বয়ে বড় থেকে ছোট । তাহলে চলুন ব্যবহার করে দেখা যাকঃ নিচের কোড টুকু পূর্বের ন্যায় নোটপ্যাড++ এ পেস্ট করুন,

<html>
 
<head>
 
<title> This is Site Title </title>
 
</head>
 
<body>
 
<h1> This is heading 1 <h2/>
 
<h2> This is heading 2 <h2/>
 
<h3> This is heading 3 <h3/>
 
<h4> This is heading 4 <h4/>
 
<h5> This is heading 5 <h5/>
 
<h6> This is heading 3 <h6/>
 
</body>
 
</html>
 
 
এখন পূর্বের ন্যায় index.html নামে ফাইলটি সেভ করুন এবং টা ওপেন করুন তাহলে ব্রাউজারে নিচের মত দেখাবে

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
 

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৭] :: এইচটিএমএল লাইন ব্রেক-আপ

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৭] :: এইচটিএমএল লাইন ব্রেক-আপ
আসসালামুয়ালাইকুম, প্রিয় ব্লগার ও পাঠকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । গত পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল প্যারাগ্রাফ নিয়ে এখন আলোচনা করব লাইন ব্রেক-আপ নিয়ে । আর পর্ব গুলো যত তারাতারি সম্ভব শেষ করে দিব । এইচটিএমএল সম্পর্কিত কোন সমস্যা হলে আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন । যাইহোক কথা না বারিয়ে এবার শুরু করা যাক ।
লাইক ব্রেক-আপ ট্যাগ (<br/>) এর কাজ অনেকটা প্যারাগ্রাফ ট্যাগ এর মত তবে এটা একটা সিঙ্গেল ট্যাগ । তাহলে চলুন দেখি লাইন ব্রেক-আপ ট্যাগ এর কাজ,
নিচের কোড টুকু নোটপ্যাড++ এ পেস্ট করুনঃ




















<html>
 
<head>
 
<title> This is Site Title </title>
 
</head>
 
<body>
 
Hello I am Arafat, Tuner at Techtunes. Techtunes is is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community <br/>
Hello I am Arafat, Tuner at Techtunes. Techtunes is is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community <br/>
Hello I am Arafat, Tuner at Techtunes. Techtunes is is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community <br/>
 
</body>
 
</html>
এখন পূর্বের ন্যায় index.html নামে ফাইলটি সেভ করুন এবং টা ওপেন করুন তাহলে ব্রাউজারে নিচের মত দেখাবে ।

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৬] :: এইচটিএমএল প্যারাগ্রাফ

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৬] :: এইচটিএমএল প্যারাগ্রাফ
আসসালামুয়ালাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র রহমতে ভাল! আমিও আল্লাহ্‌র অশেষ রহমতে ভাল আছি । গত পর্বে এট্রিবিউটস নিয়ে আলোচনা করেছিলাম । আর এই পর্বে আলোচনা করব এইচটিএমএল এর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় প্যারাগ্রাফ নিয়ে । আশা করি ধৈর্য ধরে টিউনটি পড়বেন ।
প্যারাগ্রাফ হল এইচটিএমএল ট্যাগ সমূহের মধ্যে একটি ট্যাগ, তবে এটি অনেক গুরুত্বপূর্ণ ট্যাগ যাকে এইচটিএমএল এর কেন্দ্রবিন্দুও বলা হয়ে থাকে । প্যারাগ্রাফ ট্যাগ এর মাধ্যমে টেক্সট এর লাইন গুলোকে আলাদা করা হয় । প্যারাগ্রাফ ট্যাগটি <p> দিয়ে শুরু এবং <p/> দিয়ে শেষ হয় । নিচে চিত্র সহ বর্ণনা করা হলঃ
নিচের কোড টুকু নোটপ্যাড++ এ পেস্ট করুনঃ
<html>
<head>
<title> This is Site Title </title>
</head>
<body>
<p> Hello I am Arafat, Tuner at Techtunes. Techtunes is is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community
</p>
<p> Hello I am Arafat, Tuner at Techtunes. Techtunes is is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community
</p>
<p> Hello I am Arafat, Tuner at Techtunes. Techtunes is is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community
</p>
<p> Hello I am Arafat, Tuner at Techtunes. Techtunes is is the world's first, the largest, most popular complete unicode based technology social media, social network, on-line community
</p>
</body>
</html>
এখন পূর্বের ন্যায় index.html নামে ফাইলটি সেভ করুন এবং টা ওপেন করুন তাহলে ব্রাউজারে নিচের মত দেখাবে অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ  টেক্সট গুলো কে আলাদা করে দিয়েছে ।

টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৫] :: এইচটিএমএল এট্রিবিউটস

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৫] :: এইচটিএমএল এট্রিবিউটস
আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল! আমিও আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ এইচটিএমএল এর এট্রিবিউটস নিয়ে আলোচনা করব ।
এট্রিবিউটস এর কাজ হচ্ছে ট্যাগ কে  Modify) করা অর্থাৎ ট্যাগের ক্ষমতা বৃদ্ধির জন্য এট্রিবিউটস ব্যবহার করা হয়, অনেকটা সিএসএস এর মত । এইচটিএমএল দিয়ে একটি টেম্পলেট তৈরি করলে এট্রিবিউটস  টেম্পলেটের বিভিন্ন স্টাইল, মান বৃদ্ধি করে ।
যেমনঃ নিচের কোডগুলো নোটপ্যাড এ লিখুনঃ
<html>

<head>

<title> This is Example of   Background Color </title>

</head>

<body bgcolor="red">

<font size="4" Face="New Time Roman" Color="white">

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

Hello, I am Arafat Rahman from Mymensingh Source

</font>

</body>

</html>

এবার কোডগুলো index.html নামে সেভ করুন । এখন, ফাইলটি ওপেন করুন, দেখবেন একটি ওয়েব ব্রাউজারে নিচের মত প্রদর্শিত হবে ।

--আগামী পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে এখানেই শেষ করছি ।

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৪] :: এইচটিএমএল ইলিমেন্ট

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৪] :: এইচটিএমএল ইলিমেন্ট
আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল ! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ আমি এইচটিএমএল এলিমেন্ট নিয়ে আলোচনা করব । ইলিমেন্ট অর্থ হল উপাদান বা উপকরণ অর্থাৎ ইলিমেন্ট হল এইচটিএমএল এর মূল উপাদান আর এইচটিএমএল ইলিমেন্ট গুলোকেই প্রদর্শন করে থাকে ।
আমরা পূর্বে জেনেছি এইচটিএমএল এর শুরুর ট্যাগ হল < > আর শেষ ট্যাগ হল < /> এবং এ দুটির মাঝে যা থেকে তাই হল ইলিমেন্ট, যেমনঃ আমরা যদি টেক্সট এডিটর এ লিখি
<html>
<head>
<title> This my first web page <title/>
<head/>
<body>
This is my first web body
<body/>
<html/>
এবং পূর্বের নিয়মে সেভ করলে দেখা যাবে ব্রাউজারে This is my first web body নামক লিখাটি প্রদর্শিত হচ্ছে, আর এটিই এইচটিএমএল ইলিমেন্ট ।
চিত্রঃ

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৩] :: এইচটিএমএল ট্যাগ

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০৩] :: এইচটিএমএল ট্যাগ
আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । গত পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল এর পূর্ব প্রস্তুতি ও গঠন নিয়ে আর আজ আলোচনা করব এইচটিএমএল ট্যাগ নিয়ে ।

এইচটিএমএল ট্যাগ কি?

ট্যাগ হল এইচটিএমএল এর প্রাণ অর্থাৎ ট্যাগই হল এইচটিএমএল এর সবকিছু । আর এইচটিএমএল শেখার উদ্দেশ্য হল ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানা, তাই এইচটিএমএল এ ট্যাগ এর গুরুত্ব অপরিসীম । এইচটিএমএল ট্যাগ গুলো (<) দিয়ে শুরু হয় এবং (>) দিয়ে শেষ হয় এটি হল একটি ট্যাগ তবে এই সম্পূর্ণ ট্যাগটি শেষ করতে শুরু (<>) এবং </> দিয়ে শেষ করতে হবে । শুরু আর শেষ ট্যাগ ছাড়াও রয়েছে ধারণকৃত ট্যাগ যেমনঃ <html> এখানে html হল ধারণকৃত ট্যাগ । তবে ট্যাগগুলো ব্রাউজারে প্রদর্শিত হবে না । যেমনঃ নিচের কোড টুকু পরীক্ষা করা যাক
<html>
<head>
<title> This is my first web title </title>
</head>
<body>
This is my first web page. And 2nd HTML class.
</body>
</html>
সতর্কীকরণঃ ট্যাগগুলো সবসময় ছোট হাতের বর্ণে লিখবেন ।
এইচটিএমএল ট্যাগ এর তালিকাঃ
<html> </html> এইচটিএমএল ডকুমেন্ট নির্দেশ করে ।
<head> </head>  এইচটিএমএল হেড অংশ নির্দেশ করে ।
<title> </title> এইচটিএমএল
<body></body> ডকুমেন্টের শিরোনাম তথা টাইটেল নির্দেশ করে ।
<h></h> হেডার অংশ নির্দেশ করে ।
<p> </p> টেক্সট এর প্যারাগ্রাফ নির্দেশ করে ।
<b></b> বোল্ড টেক্সট নির্দেশ করে ।
<i> </i> ইতালিক টেক্সট নির্দেশ করে ।
<u> </u> আন্ডারলাইন টেক্সট নির্দেশ করে ।
<a> </a> লিংক টেক্সট নির্দেশ করে ।
<font></font> ফন্ট এর প্যারামিটার নির্দেশ করে ।
<img/> ইমেজ ট্যাগ নির্দেশ করে ।
<br/> লাইন ব্রেক নির্দেশ করে ।
উপরে কিছু ট্যাগ আছে যেগুলো শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই । যেমনঃ <img/> এগুলো কোন ইলিমেন্ট ধারণ করে না ।

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০২] :: এইচটিএমএল শেখার পূর্ব প্রস্ততি ও গঠন

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০২] :: এইচটিএমএল শেখার পূর্ব প্রস্ততি ও গঠন
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন ? আশা করি ভাল ! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ এইচটিএমএল এর পূর্বপ্রস্ততি ও গঠন নিয়ে আলোচনা করা হবে ।

এইচটিএমএল শেখার প্রস্ততি

এইচটিএমএল শিখতে পূর্বে তেমন কোন প্রস্ততির প্রয়োজন নেয় । শুধু কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকলেই চলবে । এইচটিএমএল শেখা খুবই সোজা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
প্রথমে আপনার কম্পিউটারের “Start” বাটন চেপে “Control Panel” এ যান এবং সেখান থেকে “Folder Options” গিয়ে “View”মেনুতে নিচের দিকে লিখা আছেঃ “Hide extensions for know file types” এটি থেকে টিক চিহ্নটি তুলে দিন এবং ওকে বাটনে ক্লিক করে সেভ করে নিন তাহলে আপনার কম্পিউটারের সকল ফাইলের এক্সটেনশন দেখা যাবে । যেমনঃ এখন যদি আপনি একটি কম্পিউটার সফটওয়্যার এর এক্সটেনশন দেখেন তাহলে দেখা যাবে এটি আসছে xxxxx.exe এই যে exe এটাই হল এক্সটেনশন ।
যাই হোক তার পর হল প্রোগ্রাম লেখার প্রস্ততি, এইচটিএমএল প্রোগ্রাম লিখতে তেমন বিশেষ কোন জিনিসের প্রয়োজন নেই । এটি শিখতে টেক্সট এডিটর যেমনঃ নোটপ্যাড(Notepad) হলেই চলে আর এটি সকল কম্পিউটারে ডিফল্টভাবে দেয়া থাকে । এবং সাথে আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনেট ব্রাউজারের যেমনঃ মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, কমোডো ড্রাগন ইত্যাদি ।
তাছাড়া কোডিং আরও সহজ করতে ব্যবহার করতে পারেন অ্যাডভান্স টেক্সট এডিটর যা আপনার এইচটিএমএল শেখাকে অতি সহজ করে দিবে । এটি ব্যবহারে উপকার গুলো বোঝতে পারবেন ।
নোটপ্যাড++ (Notepade++) এখান থেকে ডাউনলোড করতে পারেন ।

এইচটিএমএল এর গঠন

এইচটিএমএল এর প্রধান দু’টি অংশ থাকে একটি হল Head অংশ যেটি <head> দিয়ে শুরু এবং </head> দিয়ে শেষ হয় । আর দ্বিতীয়টি হল Body যা <body> দিয়ে শুরু এবং </body> দিয়ে শেষ হয় । আবার এই দু’টি কে <html> </html> এর ভিতর রাখতে হয় । যেমনঃ
<html>
<head>
</head>
<body>
</body>
</html>
আবার হেড এর ভিতর টাইটেল দিতে হবে এবং বডিতে ডেসক্রিপশন দিতে হবে চলুন দেখিঃ
<html>
<head>
<title> This is my first web title </title>
</head>
<body>
This is my first web page. And 2nd HTML class.
</body>
</html>
এবার কোডটুকু index.html নামে সেভ করে যেকোন ব্রাউজারে ওপেন করুন তা নিচের মত দেখাবেঃ

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০১] :: এইচটিএমএল কি, কেন প্রয়োজন ও এর ইতিহাস

বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল [পর্ব-০১] :: এইচটিএমএল কি, কেন প্রয়োজন ও এর ইতিহাস
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভাল ! আমিও মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ থেকে শুরু করতে যাচ্ছি বেসিক এইচটিএমএল টিউটোরিয়াল, আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের কাছে দু’য়া চাই যেন টিউটোরিয়াল এর পর্ব গুলো শেষ করতে পারি ।

HTML (এইচটিএমএল )কিঃ

HTML (এইচটিএমএল) এর মাধ্যমে একটি ওয়েব পেজ এর মূল কাঠামো গঠন করা হয় । এটি একটি মার্ক-আপ ল্যাংগুয়েজ । যার পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language (হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ), এটি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় । এটিকে Markup Language (মার্কআপ ল্যাংগুয়েজ) বলার কারণ হলঃ এটি কত গুলো Markup (মার্কআপ) ট্যাগের সমন্বয়ে গঠিত, আর Markup (মার্কআপ) ট্যাগের কাজ হল ওয়েব পেজে বিভিন্ন ধরনের এলিমেন্ট কীভাবে প্রদর্শিত হবে তা নির্দেশ করা, একটি ওয়েব পেজের এলিমেন্ট হল যথাক্রমেঃ ইমেজ, টেক্সট, ভিডিও, অডিও ইত্যাদি ।

HTML (এইচটিএমএল ) কেন প্রয়োজনঃ

যেহেতু HTML (এইচটিএমএল ) একটি ওয়েব পেজ এর মূল কাঠামো গঠন করে । সেহেতু ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে HTML (এইচটিএমএল ) এর বিকল্প নেই ।

HTML (এইচটিএমএল ) এর ইতিহাসঃ

ইউরোপীয় বিজ্ঞানী টিম বারনাস-লী ১৯৮৯ সালে ইউরোপের পাটিক্যাল ফিজিক্স ল্যাবরেটরির একজন কম্পিউটার বিশেষজ্ঞ থাকাকালীন ওয়েব নিয়ে গবেষণা করে ওয়েব তৈরি করেন ।
এর পর ১৯৯০ সালের দিকে তিনি HTML(এইচটিএমএল) নিয়ে গবেষণা শুরু করেন, HTML (এইচটিএমএল) তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য-উপাত্তগুলো দ্রুত সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে আদান-প্রদান করা এবং এই সনের মধ্যেই তিনি HTML(এইচটিএমএল)  ল্যাংগুয়েজ তৈরির কাজ সম্পন্ন করেন ।
একই সালে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML(এইচটিএমএল) এর পরিচিতি লাভ করে ।
তাছাড়া তিনি, অলাভজনক জনসেবামূলক প্রতিষ্ঠান ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তত্ত্বাবধায়ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম (W3C) এর ডিরেক্টর । W3C (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম) কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML3.2 প্রকাশিত হয় ১৯৯৭ সালের জানয়ারিতে ও একই সনের শেষের দিকে প্রকাশ হয় HTML4.2 এবং W3C (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম) কর্তৃক  HTML(এইচটিএমএল) এর সর্বশেষ ভার্সন HTML5 প্রকাশিত হয় ২০১০ সালে।
Designed by MS Design

Powered by Blogger